মূল লেখায় যান
Urban Scape
নাজমুস সাকিবের প্রতিকৃতি

পরিচিতি

Najmus Sakibনাজমুস সাকিব

আমি যতটুকু না লিখতে ভালোবাসি, তারচেয়ে দেখতে, ভাবতে – হয়তো দরকারের চেয়ে একটু বেশিই পড়ি, আর ক্যালেন্ডার সুযোগ দিলেই বেরিয়ে পড়ি। সেইসব চিন্তাভাবনা, দেখাচোখা আর চেনাজানার একটা মেলবন্ধন আমার এই ডিজিটাল ডায়েরি।

ভাবনাটা যে ভাষায় আসে, সেই ভাষাতেই লিখি – কখনো বাংলায়, কখনো ইংরেজিতে। কিছু লেখা দুই ভাষাতেই আছে, বেশিরভাগ একটাতেই স্বচ্ছন্দ্য। এখানে পাবেন সময় দেওয়ার মতো বই নিয়ে নোট, যেসব জায়গা হেঁটে দেখেছি, জীবন থেকে যতটুকু শিখছি, দেখছি, জানছি সেগুলো নিয়ে টুকরো টাকরা চিন্তাভাবনাকে কিপ্যাডের সুতোয় বোনা এক ডিজিটাল নকশীকাঁথা।

লেখাগুলো কাজে লাগলে মাঝে মাঝে ফিরে আসবেন। বলার মতো কিছু জমলেই নতুন লেখা আসে, যে ভাষায় সেটা আসে সেই ভাষাতেই।